মেহেরপুরে যৌথ বাহিনীর সড়ক অভিযান অব্যাহত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে যৌথ বাহিনীর সড়ক অভিযান অব্যাহত

সবার সংবাদ প্রতিবেদক:

ঈদ উৎসবে সড়ক শৃংখলা ধরে রাখতে মেহেরপুরে যৌথ বাহিনীর সড়ক অভিযান অব্যহত রয়েছে। গত ২৪ ঘন্টায় মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা এবং মেহেরপুর-মুজিবনগর আঞ্চলকি মহাসড়কে ২২টি ঝুঁকিপূর্ণ যান আটক করে ৭২ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়ছে।

ঈদ যাত্রায় স্যালোইঞ্জিন চালতি অবৈধ যানবাহনে যাত্রী বহন এবং ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়ছেে সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা। ঝুঁকিপূর্ণ যানবাহন ও ঝুঁকিপূর্ণ চলাচল এড়াতে সচতেনতার পাশাপাশি জরমিানা নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন।