সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় কছর আলী (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার আমঝুপি হাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। কছর আলী সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মোহন আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, রবিবার বিকালে ৩টার দিকে উপজেলার আমঝুপি হাটের সামনে চার রাস্তার মোড়ে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া একটি মোটরসাইকেল কছর আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলের কছর আলী ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।







