মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।  সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার সময় ছহিউদ্দিন ডিগ্রি কলেজের মৌলভী আব্দুল কাদির সিদ্দিকি স্মৃতি পাঠাগার ভবনে স্থাপিত এই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার চালু করা হয়েছে। এখানে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে মূল্যবান দলিল সহ বিভিন্ন লেখকের গ্রহ্ন স্থান পেয়েছে।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। উদ্বোধন শেষে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শিক্ষার ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা পরিষদ সদস্য শামিম আরা হিরা।

পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক ড. আলিবদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহসীন আলী, ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রেজা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজাদ আলী, গভর্নিং বডির সদস্য আমিনুল ইসলাম খোকন, অপুর্ব রায়, জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম বলেন- কলেজটি দ্রুত জাতীয়করণের ব্যাপারে মেহেরপুর-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় নামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে। সেখানে মেহেরপুরের শিক্ষকেরাই অগ্রাধিকার পাবে। সবমিলিয়ে বর্তমান সরকার মেহেরপুর তথা মুজিবনগরের শিক্ষা সহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-মেহেরপুরকে এগিয়ে নিতে তোমাদের আরও সচেতন ভ‚মিকা রাখতে হবে। তোমরা সিদ্ধান্তে ভুল করলে, পিছিয়ে যাবে মেহেরপুর। তাই মনে রাখতে হবে বর্তমান সরকারের হাতকে পুনরায় শক্তিশালী করলে মেহেরপুর এগিয়ে যাবে। এই জেলার আর্থ সামাজিক উন্নয়ন শক্তিশালী হবে।