গাংনী মটমুড়া ইউনিয়নের বাজেট ঘোষণা
অন্যান্য মেহেরপুর

গাংনী মটমুড়া ইউনিয়নের বাজেট ঘোষণা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মটমুড়া ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মে) মটমুড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থ বছরের ২ কোটি ২৩ লক্ষ ১২ হাজার ৭২০ টাকার বাজেট ঘোষণা করা হয়।

মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন মটমুড়া ইউপি সচিব মতিয়ার রহমান। এসময় হিসাব সহকারী আরিফুল ইসলামসহ ইউপি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের প্রধানরা, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।