সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে পানিতে ডুবে রোকেয়া খাতুন নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বন্দর গ্রামের ছোটনের মেয়ে। এবং বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, দুপুরের দিকে রোকেয়া খাতুন বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে নামে। গোসল করার এক ফাঁকে সে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







