সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে মাদক, বাল্য বিবাহ, জঙ্গি, সন্ত্রাসবাদ, ইভটিজিং কিশোর গ্যাং প্রতিরোধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল দশটায় সন্ধানী স্কুল এন্ড কলেজের হলরুম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক মো:আবু জাফর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, মোহাম্মদ আবীর হোসেন, সুমাইয়া জাহান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুর বাশার। এ সময় সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান উপাধ্যক্ষ রাজু আহমেদ সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







