সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে দারিয়াপুর গ্রামের বিদ্যাধরপুর মাঠে বজ্রপাতে তার মৃত্যু হয়। কৃষক শাহাবুদ্দিন দারিয়াপুর গ্রামের স্কুল পাড়ার মৃত আলীমুদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাতে ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলে শাহাবুদ্দিনের মৃত্যু হয়।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বজ্রপাতের মৃত্যুর ঘটনা সত্যতা নিশ্চিত করেন।







