মুজিবনগরে আনসার সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে আনসার সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান

সবার সংবাদ ডেস্ক:

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিশেষ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রবিবার মেহেরপুর জেলার মুজিবনগরে জাতীয় এই কর্মসূচিতে বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে বিশেষ কিছু কর্মসূচিতে অংশগ্রহন করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে “গার্ড অব অনার” প্রদান করেন ১২ জন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য।

রবিবার বিকালে মোঃ সাহাদাত হোসেন, জেলা কমান্ড্যান্ট, বিভিএম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপমহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা, খুলনা রেঞ্জ, খুলনা “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। তিনি মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, পিএইচডি, সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পক্ষ থেকে বীরপ্রতিক আনসার সদস্য শহীদ ওয়ালিউর রহমানের পরিবারসহ ১২ জন “গার্ড অব অনার”প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের জন্য নগদ ২৫,০০০ টাকা করে সর্বমোট নগদ ৩,২৫,০০০ টাকা শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এছাড়াও “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন উপ মহাপরিচালক, শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা, খুলনা রেঞ্জ, খুলনা।

মতবিনিময়কালে “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মোঃ সিরাজ উদ্দিন বলেন, “আমাদের বর্তমান মহাপরিচালক মহোদয় একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তাকে পেয়ে আমরা গর্বিত” এবং “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মোঃ আজিমুদ্দিন শেখ বলেন, “গত ৪৩তম জাতীয় সমাবেশে আমরা মহাপরিচালক মহোদয়ের সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছি। তিনি উদার মনের একজন অভিভাবক এবং এবারই প্রথম আমরা একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মহাপরিচালক হিসিবে পেয়েছি ”। এছাড়াও সন্ধ্যায় “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য ও তাদের পরিবারের সম্মানে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরফদার আলমগীর হোসেন, পরিচালক, ১৪ আনসার ব্যাটালিয়ন, ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা, উপপরিচালক জনাব মোঃ সাহাদাত হোসেন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর, জনাব মোঃ আশিকউজ্জামান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঝিনাইদহ, জনাব সোহেলুর রহমান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আল-মামুন, সার্কেল অ্যাডজুট্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর, জনাব মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মুজিবনগর, মেহেরপুর, জনাব মোঃ জাহিদুল ইসলাম, কোম্পানী কমান্ডার, ১৪ আনসার ব্যাটালিয়ন, ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা।