মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

'আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ' প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে একটি র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার। র‌্যালিটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন নার্স সুপারভাইজার নাজমা খাতুন, ইসমত আরা, বেলাতুন্নেসা ও জনস্বাস্থ্য অফিসার আজিরন খাতুন নার্সিং সেবার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম দিন উপলক্ষে আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়। র‌্যালিতে হাসপাতালের নার্স, ব্রাদার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষানবিশ সেবিকারা অংশগ্রহণ করে। পরে তত্ত্বাবধায়কের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।