মেহেরপুরে রিক্সায় গণভোটের প্রচারণার উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে রিক্সায় গণভোটের প্রচারণার উদ্বোধন

সবার সংবাদ প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ব্যাপক প্রচারের লক্ষে সড়কে ভোটের রিক্সার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটের রিক্সার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির। 

এসময় রিটার্নিং কর্মকর্তা বলেন, দীর্ঘ বছর পর গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোট সম্পর্কে মানুষ তেমন একটা সচেতন নয়। তাদেরকে সচেতন করতে সড়কে ভোটের রিক্সার আয়োজন করা হয়েছে। সড়কে সড়কে প্রচারের মাধ্যমে গণভোট সম্পর্কে মানুষকে অবহিত করবে। পাশাপাশি হ্যাঁ ভোট কি হতে পারে৷ না ভোট দিলে তার প্রভাব কি হবে। এসব বিষয় নিয়ে রিক্সায় মাইকের মাধ্যমে প্রচার করা হবে। প্রচার চলবে আগামী ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত।

এসময় জেলা সিভিল সার্জন ডা: আবু সাঈদ, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।