সাহসিকতায় বিপিএম পদক পেলেন পুলিশের কনস্টেবল তানভীর
অন্যান্য মেহেরপুর

সাহসিকতায় বিপিএম পদক পেলেন পুলিশের কনস্টেবল তানভীর

সবার সংবাদ ডেস্ক:

পুলিশে কর্মরত অবস্থায় অসীম সাহসীর সাথে কাজ করাই পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (অসীম সাহসী) পেলেন মেহেরপুর জেলা পুলিশের কনস্টেবল তানভীর আহমেদ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ পুলিশ লাইনসে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেন তানভীর হাসানের হাতে। অসীম বীরত্ব ও সাহসিকতা পূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির আদেশক্রমে পুলিশ সদস্যদের প্রতিবছর বিপিএম (সাহসিকতা) পদক দেওয়া হয়।

বিপিএম পদকের জন্য যারা ভূষিত হন তারা প্রত্যেকে এককালীন ১ লক্ষ টাকা এবং প্রতি মাসে ভাতা পেয়ে থাকেন। গত পহেলা ডিসেম্বর ২০২২ থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ৬০ জনকে রাষ্ট্রপতি পদক( পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম সেবা) পদকে ভূষিত করে গত ২২শে ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উক্ত তালিকায় মেহেরপুর গাংনী উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্পের কনস্টেবল তানভীর আহমেদ জায়গা করে নেন। মাদক ব্যবসায়ী দ্বারা গুরুতর আহত হওয়ায় এই পদকটি প্রদান করা হয় তাকে। সকাল সাড়ে ১১ টার দিকে রাজারবাক পুলিশ লাইনসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তানভীর আহমেদ সহ সকলকে পদক তুলে দেন।