মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে এই বার্ষিক সাধারণ সভা শুরু হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ জেনারুল ইসলাম।

সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, সহ-সভাপতি গোলাম রসুল, সচিব ও এলাকা পরিচালক তুষার আহম্মেদ, কোষাধ্যক্ষ মো: ফয়জুল্লাহ হক, এলাকা পরিদর্শক হামিদুল হক, ডিজিএম প্রকৌঃ যতীন মল্লিক, চুয়াডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মোছাঃ আয়শা সিদ্দিকা সরকার, আলমডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবু হাসান, গাংনী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আনোয়ারুল আলম, জীবননগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পংকজ সিকদার প্রমুখ।

এর আগে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক প্রতিবেদন পাঠ, ৩৪ তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে গ্রাহক সদস্য বৃন্দদের উদ্দেশ্যে পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের বাণী পাঠ এবং পরে সেখানে লটারি ড্র অনুষ্ঠিত হয়।

এই সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আব্দুল মান্নান, মো: মনিরুজ্জামান, মো: রিয়াজউদ্দিন, মো: শফিকুল আজম, মহিলা পরিচালক কামরুন নাহার, রেহানা পারভীন, শামীমা আফরোজ প্রমুখ।