সবার সংবাদ প্রতিবেদক:
গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গাংনী মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
কলেজ শিক্ষক সমিতির সভাপতি গাংনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক বেদারুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, গাংনী মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসিরুদ্দিন, করমদি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এমদাদুল হক, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কাজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকাদ্দেছুর রহমান, গাংনী পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাবলু, বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সম্পাদক আল হেলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার সভাপতি জামাল হোসেনসহ গাংনী উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক ও গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, যে দেশগুলো শিক্ষায় উন্নত হয়েছে যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করবো। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি আপনাদের জীবনমান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য লাজ করবো। শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সমস্যার সমাধানে কাজ করবো। তিনি ভারতে বই ছাপানো বা ইন্ডিয়ার কথামত শিক্ষাব্যবস্থা পরিচালনা না করে বিশ্বের উন্নত ও সমৃদ্ধ দেশগুলোর শিক্ষা ব্যবস্থা প্রচলনে কাজ করবো।
তিনি আরও বলেন, উন্নত দেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারের কথামত কাজ করেনা, তারা কাজ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার জন্য। আগামীতে টেকসই শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হলে মানসম্মত শিক্ষক ও তাদের সমস্যা সমাধানে কাজ করবো। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে বলেন আমার মা খালেদা জিয়া দেশের জন্য, জাতির জন্য সারাজীবন কাজ করেছেন সেই মা আজ শারিরীকভাবে সংকটাপন্ন। সেই মায়ের জন্যেই আজ তিনি আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হতে পেরেছি। সকল শিক্ষক, গাংনীবাসীসহ দেশের সকলকে তার জন্য মন থেকে দোয়া চেয়েছেন। দোয়া মাহফিলে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন করমদি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাফেজ কামাল হোসেন।







