মেহেরপুরে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে মেহেরপুর বিআরটিএর অফিস চত্বরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে  বিআরটিএর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি চুয়াডাঙ্গা মেহেরপুর সার্কেল সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সৈয়দ আমিনুল হক চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

এসময়  আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি চুয়াডাঙ্গা মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শনকারী মোহাম্মদ জিয়াউর রহমান, মেহেরপুর বিআরটি সহকারী অফিসার মোছাম্মৎ নাসরিন আক্তার। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করে আলোচনা সভার আয়োজন করা  হয়। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বায়োমেটি মেট্রিক গ্রহণকারী সদস্যবৃন্দ বিআরটিএর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।