সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করেছেন নবাগত পুলিশ সুপার এস এম নাজমুল হক। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম নাজমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মেহেরপুরের সিনিয়র সাংবাদিক বাংলাভিশন এর স্টাফ রিপোর্টার তুহিন আরণ্য, যুগান্তর এর জেলা প্রতিনিধি তোজাম্মেল আজম, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আল আমিন হোসেন, একুশে টিভির প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম, আর টিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, চ্যানেল ২৪ এর মেহেরপুর প্রতিনিধি রাশেদুজ্জামান, এখন টিভির সাংবাদিক মুজাহিদ আল মুন্না প্রমূখ।
পুলিশ সুপার এস এম নাজমুল হক তাঁর বক্তব্যে বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশ আরো বেশি ভুমিকা পালন করবে। সড়ক দুর্ঘটনা রোধে টেকসই পদ্ধতি গ্রহণ করা হবে যাতে রোধ করা সম্ভব হয়। অনলাইন জুয়া, মাদক, মানবপাচারসহ শান্তিপূর্ণ মেহেরপুর গড়ে তোলার লক্ষে সাংবাদিকদের সকল প্রকার সহযোগীতায় কামনা করেন। আলোচনায় সাংবাদিকরা মেহেরপুরের অনলাইন জুয়া, অবৈধ পাচার, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের ভুমিকা নিয়েও আলোচনা করেন।







