মুজিবনগর সীমান্তে ১৫ জনকে পুশব্যাক করেছে বিএসএফ
অন্যান্য মেহেরপুর

মুজিবনগর সীমান্তে ১৫ জনকে পুশব্যাক করেছে বিএসএফ

সবার সংবাদ প্রতিবেদক:

মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৫ জন ব্যক্তিকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পার হয়ে আসা ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এ সময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে।

অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।

পার হয়ে আসা ব্যক্তিরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার (৫০) ও হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হরিশপুর গ্রামের শাহলাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম(২০), একই গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ(২৭), নরেন্দ্রপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), আব্দুর রউফ এর ছেলে আক্কাস আলী(২৮), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহিন আলী (২৭), পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাই এর ছেলে আজিল সিপাই (৪৫), মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইস -৩ বøকের বাসিন্দা আবুল পয়াস এর ছেলে রিয়াজ (২৪) সহ ১৫ জন। বাকী ৬ জনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

ভারত জেল খেটে পার হয়ে আসা ব্যক্তিরা জানান, বুধবার রাতে বিএসএফ তাদের ১৫ জনকে কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তাদের কথাবার্তার মাধ্যমে জানা যায় তাদেরকে ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার দিবাগত রাত্রি আনুমানিক ১টার দিকে কাঁটা তার পার করে তাদেরকে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়। সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সকালে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যায়। 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ১৫ জনের একটি দলকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এলাকায় তল্লাশি চলছে। যে কয়জনের নাম-ঠিকানা পাওয়া গেছে, তাঁদের এলাকার সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।