মেহেরপুরের গাংনীতে কৃষকলীগের উঠান বৈঠকে পৌর মেয়র
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে কৃষকলীগের উঠান বৈঠকে পৌর মেয়র

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ইকুড়ি ও চাঁদপুর গ্রামে এবং ধানখালো ইউনিয়নের মহিষাখালো গ্রামে সরকারের নানামুখি উন্নয়নে ডিজিটাল প্রচারণা, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯টার সময় ইকুড়ি গ্রামে ও সন্ধ্যায় চাঁদপুর গ্রামে এবং এদিন বিকেলে মহিষাখালো গ্রামে প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

রাইপুর ইউনিয়ন কৃষকলীগ ও ধানখালো ইউনিয়ন কৃষকলীগ পৃথকভাবে উঠান বৈঠকের আয়োজন করে। ইকুড়ি গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আহম্মেদ আলী। বৈঠকে প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি—জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।