সবার সংবাদ ডেস্ক:
অল্পের জন্য রক্ষা হয়েছে লিখনের প্রাণ। যদি সে ছাদের উপর পড়তো তাহলে হয়তো স্পট ডেড হয়ে যেত। কিন্তু ছাদে না পড়ে কয়েক ইঞ্চি দূরে মাটিতে পড়ে সে। আল্লাহ তাকে হাতে করে বাঁচিয়েছে এমনকি বলছিলেন মেহেরপুর শহরের মল্লিকপাড়া শহীদ আরজ সড়কের কয়েকজন বাসিন্দা। পাঁচ তলা বিল্ডিং থেকে পড়ে লিখন নামের এক নির্মাণ শ্রমিক (২১) আহত হয়েছে। আহত লিখন মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের হায়দার আলীর ছেলে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলের দিকে শহরের শহীদ আরজ সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় অনেকদিন ধরেই কাজ চলছে একটি বিল্ডিংয়ে। আজ হঠাৎ করেই কাজ করার সময় পা পিছলে পড়ে যায় লিখন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন তার শরীরে তেমন একটা ক্ষতই চিহ্ন নাই। হাত ও পায়ে হালকা ছিলে গেছে। তবে সে চোট পেয়েছে। এক্সরে করতে দেওয়া হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী ট্রিটমেন্ট দেওয়া হবে।







