সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগরে মাঠ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা গেছে। রবিবার (২ এপ্রিল) সকালে মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের ভারত সীমান্তের পচাকুলির মাঠ উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তি মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিলপাড়া গ্রামের মোঃ ইমাদুল হকের ছেলে মোঃ সোহেল রানা। সোহেল মানসিক প্রতিবন্ধী।
গত তিনদিন আগে হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান লাভ করতে পারেনি পরিবারের লোকজন। এঘটনায় বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত সংবাদ দেখে সোহেলকে চিনতে পারে। বিকালের দিকে সোহেলের লাশ শনাক্ত করার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য রবিবার সকাল ৮টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৬শ গজ দূরের বাংলাদেশ অভ্যন্তরের সানোপুর গ্রামের মাঠ থেকে মুজিবনগর থানা পুলিশের একটিদল মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জনৈক আজিম উদ্দীনের জমিতে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পান। মরদেহটি কেউ চিনতে না পারায় মুজিবনগর থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি থানায় নিয়ে যায়।







