শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছি, নিরাপদে আছি- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
অন্যান্য মেহেরপুর

শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছি, নিরাপদে আছি- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সবার সংবাদ ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, জাতীর জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন ভাল আছি, নিরাপদে আছি। প্রতি মূহূর্তে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টির মধ্য দিয়ে বঙ্গবন্ধু মানুষের কল্যাণে কাজ করেছেন। সর্বশেষ তিনি জাতীর শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন। আমরা স্বাধীন সার্বভোম বাংলাদেশে বাস করছি। বৃহস্পতিবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী যুব মহিলা লীগের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সারা বাংলাদেশে যুব মহিলা লীগ চমৎকার সুসংগঠিত একটি সংগঠন। এই সংগঠনটি প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের কাছেও দলটি ইর্শ^নিয় সংগঠণ হিসেবে পরিচিতি পেয়েছে। দলটির প্রতিটি ওয়ার্ডে সব বয়সী নারীরা কমিটিতে রয়েছে। তারা প্রধানমন্ত্রীর উন্নয়ন চিত্র সকলের মধ্যে তুলে ধরছেন।

কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাশিরা পলি, সাধারণ সম্পাদক অ্যাড. রুথ শোভা মন্ডল, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা লতা, সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, আমদহ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রেহেনা খাতুন ও সাধারণ সম্পাদক আরিফা খাতুনসহ। এসময় জেলা যুব মহিলা লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।