মেহেরপুরে বিএনপির সমাবেশে মাসুদ অরুণ
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে বিএনপির সমাবেশে মাসুদ অরুণ

সবার সংবাদ ডেস্ক:

১০ দফা দাবি সহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং বিদ্যুৎ গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। বুধবার বিকেলে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। মেহেরপুর পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আব্দ্ল্লুাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি'র সভাপতি আমিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব জাভেদ।বাসস্ট্যান্ডে বিএনপির হাজারো নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

সভায় মাসুদ অরুণ বলেন, এই সরকারের দিন ফুরিয়ে এসেছে। সরকারের মন্ত্রী নেতারা এখন পালানোর পথ খুঁজছে। কিন্তু কোন দেশ এদের আশ্রয় দিতে চাইছে না। তাই সরকার তাদের পোষ্য প্রশাসন দিতে আবার নীলনক্সার ভোট করে ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন দেখছে। এবার জনগণ সরকারের এই স্বপ্নকে বাস্তবায়ন হতে দেবেনা। জনগণ ফুঁসে উঠেছে। শুধু সময়ের অপেক্ষা। সময়ের ঘন্টা বাজলে সরকারের পতনঘন্টা বেজে যাবে। তিনি জনগণকে প্রস্তুত থাকার আহবান জানান।