সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে র্যালী,পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় দিকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালীটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে বিশেষভাবে তৈরি শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, মেহেরপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন। শেষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।







