মেহেরপুরে পাট বীজ খামার শ্রমিকদের বিক্ষোভ
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে পাট বীজ খামার শ্রমিকদের বিক্ষোভ

সবার সংবাদ প্রতিবেদক:

দীর্ঘদিন ধরে অমানবিক পরিস্থিতি আর অবিচারের শিকার হওয়ার অভিযোগ তুলে ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুরের গাংনীর চিৎলা পাটবীজ খামার শ্রমিকরা। রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিএডিসি যুগ্ম পরিচালক (পাটবীজ) কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে। পরে জোনাল ডিরেক্টর (জেডডি) এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়মিতকরণ নীতিমালা-২০২৫” বাতিল করতে হবে এবং “কৃষি খামার শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০১৭” অনুযায়ী বিএডিসিসহ সব কৃষি খামার শ্রমিককে নিয়মিতকরণ করতে হবে। পাশাপাশি ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও আহবান জানান তারা। “আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করছি, কিন্তু ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি”। শ্রমিক নেতারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।