সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র, পোশাক ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার মিলনায়তনে শীতবস্ত্র, পোশাক ও খেলার সামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন,শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ।







