গাংনীর ধানখালো গ্রামে বজ্রপাতে কৃষক আহত
অন্যান্য মেহেরপুর

গাংনীর ধানখালো গ্রামে বজ্রপাতে কৃষক আহত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখালো গ্রামে বজ্রপাতে রেজাউল হক (৪৮) নামের এক কৃষক আহত হয়েছেন। আহত রেজাউল ধানখালো গ্রামের মাঠপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে আকাশ থেকে প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছিল।

বৃষ্টির সময় রেজাউল গ্রামের একটি মাঠে ধান কেটে বাড়ি ফিরছিলেন। এসময় বিকট শব্দে একটি বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে তার শরীর ঝলছে যায়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুরাইয়া আফরাজে জানান, কৃষক রেজাউলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতি হয়েছে। তাকে তাৎক্ষনিক ভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়েছে।