১৬ বছরের মধ্যে সর্বোচ্চ সাংগঠনিকভাবে শক্তিশালী মেহেরপুর জেলা কৃষকদল
অন্যান্য মেহেরপুর

১৬ বছরের মধ্যে সর্বোচ্চ সাংগঠনিকভাবে শক্তিশালী মেহেরপুর জেলা কৃষকদল

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা কৃষকদল অতীতের সবচেয়ে সাংগঠনিক ভূমিকা পালন করছেন কৃষকদলের নেতাকর্মী। মেহেরপুর জেলা কৃষকদলের আগের কমিটির তেমন ভূমিকা না থাকায় কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় সংসদ। বর্তমান কমিটির আহবায়ক করা হয় মেহেরপুর জেলা বিএনপি'র যুগ্ন-আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মাহাবুব ও সদস্য সচিব করা হয় মিজানুর রহমান কে।

এই কমিটি অনুমোদন দেওয়ার পর থেকে মেহেরপুর জেলার সকল নেতাকর্মীরা বিশাল শোডাউনের মধ্যদিয়ে তাদের অবস্থান জানান দেয়। ঢাকায় কৃষকদলের কৃষক সমাবেশ উপলক্ষে হাজার নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিয়ে নিজেদের অবস্থান জানান দেন। খুলনায় বিভাগীয় সমাবেশ ও ঢাকায় ১০ ই ডিসেম্বর গণ সমাবেশে মেহেরপুর জেলা কৃষকদল ব্যাপক নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করে।

মেহেরপুর জেলা কৃষকদল হঠাৎ সাংগঠনিক ভাবে শক্তিশালী হওয়ার অন্যতম কারণ হলো গ্রহণযোগ্য, সৎ, সাংগঠনিক, স্পষ্টভাষী, ও ক্লিন ইমেজের ব্যাক্তি মাহাবুব কে আহবায়কের দায়িত্ব দিয়ে সঠিক নেতৃত্ব নির্বাচন করা অন্যতম কারণ মনে করেছেন দলীয় নেতাকর্মীরা।

মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহাবুবুর রহমান বলেন-মেহেরপুর জেলাধীন কৃষকদলের উপজেলা কমিটিগুলো অনুমোদনে সাহায্য করেছেন কৃষকদলের সভাপতি-কৃষিবীদ হাসান জারিফ তুহিন ও সাধারণ সম্পাদক-শহীদুল ইসলাম বাবুল ভাই। সামনের সরকার পতনের আন্দোলনে মেহেরপুর জেলার কৃষকদলের সকল ইউনিট সর্বোচ্চ নেতা কর্মী নিয়ে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেনের নেতৃত্বে রাজপথে থাকবে।

মাহাবুব আরো বলেন-আমাদের নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। আমরা সকল ষড়যন্ত্রের জবাব সরকার পতনের আন্দোলনে রাজপথে দিবো ইনশাআল্লাহ।