সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটি সদস্য সচিব আব্বস উদ্দীন বাসার। অনুষ্ঠানে ৭৩ টি ক্যাটাগরিতে প্রথম স্থান নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।







