সবার সংবাদ প্রতিবেদক:
ছাত্র-জনতার গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। গণআন্দোলনের মুখে সরকার পতনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যে পরিস্থিতির কারণে সারা দেশব্যাপী অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট শুরু হয়। যার রেশ মেহেরপুরেও পড়ে। বিক্ষুদ্ধ জনতা ইসকন মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
শনিবার (১০ আগষ্ট) ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসময় আর্থিক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়।
এসময় ভিন্ন ধর্মালম্বীদের বসতবাড়ি এবং বিরাধী মতের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। তিনি বিএনপি‘র নেতা-কর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মন্দির রক্ষার অহবান জানান।
পরিদর্শনকালে পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাদ্দাম, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট খোকন আহমেদ, অ্যাডভোকেট স্বপন, অ্যাডভোকেট তুহিন অরণ্য উপস্থিত থেকে ইসকন মন্দিরের পুরোহিত সুমোহন কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন।







