সবার সংবাদ ডেস্ক:
গত ডিসেম্বর মাসের বিশেষ ক্যাটাগরিতে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসএম মনিরুজ্জামান মিলন।
এ উপলক্ষে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দিয়েছেন খুলনার রেঞ্জের ডিআইজি মইনুল হক বিপিএম (বার) পিপিএম। মঙ্গলবার সকালের দিকে খুলনা বিভাগীয় ডিআইজি কার্যালয়ে মনিরুজ্জামান মিলনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় সেখানে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনলাইন জুয়ার ৯ জন আসামি গ্রেফতারসহ তাদের নিকট থেকে ২০টি মোবাইল ফোন, ২৮টি সিম কার্ড, ৫টি এজেন্ট সিম কার্ড, একটি ল্যাপটপ সহ অনলাইন জুয়ার চ্যানেলে নগদ ২ লক্ষ ২৪ হাজার পাঁচ টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন এবং জিডি মূল্যে আটটি মোবাইল ও বিকাশ/নগদ প্রতারণার ৪৯ হাজার ২০০ টাকা উদ্ধার করেন তিনি। এসব আসামি আটক ও আলামত উদ্ধারের কারণেই তিনি ২০২২ সালের ডিসেম্বর মাসের বিশেষ ক্যাটাগরিতে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত হন।
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিরস্ত্র) মনিরুজ্জামান মিলন বলেন, এই সম্মাননা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। ভবিষ্যতে আমার কাজকে আরো সহজ এবং গতিশীল করতে সহযোগিতা করবে। তিনি আরো বলেন, মেহেরপুরের পুলিশ সুপার স্যারের নির্দেশেই আমি এসব কাজ করেছি, মেহেরপুরের পুলিশ সুপার ও খুলনা বিভাগীয় ডিআইজি স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।







