গাংনীতে জাতীয় সংবিধান দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে জাতীয় সংবিধান দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে জাতীয় সংবিধান  দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার মুনতাজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার শহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু, গাংনী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের জীবন-মানের উন্নয়ন সম্ভব। তাই সকল মানুষকে সমবায় সমিতির মাধ্যমে নিজেদের তথা জাতির উন্নয়নে কাজ করতে হবে।