সবার সংবাদ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে মেহেরপুর নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (৫ এপ্রিল) মেহেরপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শরিফ উদ্দীন নিকুল ও সাধারণ সম্পাদক আশকার মিয়া জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় পৌর মৎস্যজীবী লীগের সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাতা, গাংনী পৌর মৎস্যজীবী লীগের সভাপতি আলমগীর হোসেন, সদর উপজেলার মৎস্যজীবী লীগের নেতা মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।







