চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মতবিনিময়
অন্যান্য সারাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার আসোসিয়েশন, চবি এর নবগঠিত কমিটি নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার এর সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  দুপুর ১ টায় চবি উপাচার্যের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার আসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নবঘোষিত সভাপতি কাজী খালিদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক খন্দকার মাশরুর আল ফাহিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর শিরীণ আখতার এর সাক্ষাৎ করেন। 

এসময় মাননীয় উপাচার্য উক্ত সংগঠনের নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন৷ এসময় এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।