মেহেরপুর জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে মানব পাচার কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হাসান রুমন, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, এন এস আই’র ডিডি মিজানুর রহমান, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, জেলা আনসার কমান্ডেন্ট প্রদীপ চন্দ্র দত্ত,পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া প্রমুখ।