সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। শুক্রবার মধ্যরাতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদুল আলেমের মৃত্যু হয়।
মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার শামসুজ্জোহার ছেলে সাজ্জাদুল আলম বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদরোগ রোগে আক্রান্ত হলে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরহুম সাজেদুল আলমের স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে। বাদ জুম্মা মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।







