সবার সংবাদ ডেস্ক:
মুজিবনগর নানা আয়োজনে পালিত হল দুর্যোগ প্রস্তুতি দিবস। "স্মার্ট বাংলাদেশের প্রত্যয়" দুর্যোগ প্রস্তুতি সব সময়" এই প্রতিপাদ্যে শুক্রবার (১০ মার্চ) মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা মুজিবনগরের আয়োজনে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেনসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বিশ্বাস, কার্য সহকারী আশরাফুল ইসলাম, অফিস সহকারী হোসেন আলী সহ অত্র বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার শাহাজান আলী ও লিডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কিভাবে ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে একটি মহড়া পরিচালনা করেন ।







