মেহেরপুরে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কবি নজরুল শুধু বিদ্রোহী কবি নন, তিনি প্রেমের কবি, সাম্যের কবি, সৌহার্দের কবি, সুন্দরের কবি, জাতিসত্ত¡ার কবি। বিদ্রোহী কবির পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্পর্ধা, দেশপ্রেম, আর খেটে খাওয়া, শোষিত বঞ্চিত মানুষের প্রতি গভীর মমত্ববোধ আমরা আমাদের জাতির পিতার মাঝেও দেখতে পাই। তিনি জেল খেটেছেন। লড়াই করেছেন। পরাধীন জাতিকে স্বাধীন করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহা: আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, শিক্ষা পরিষদের সম্পাদক মোহা: কাবিল উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল আমিন ধূমকেতু, আবদুল বশির,বাংলা প্রভাষক সানজিদা ফেরদৌস প্রমুখ।

আলোচনা সভা পরবর্তীতে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, কবিতা ও নজরুল গীতিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে দুজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।