সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে জেলা প্রশাসকের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, গাংনী পৌরসভার মেয়র আহমদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।
সভায় মেহেরপুর জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







