গাংনীতে বসত বাড়ী ও গোয়াল ঘরে অগ্নিকান্ডে ২টি গরু দগ্ধ
অন্যান্য মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে বসত বাড়ী ও গোয়াল ঘরে অগ্নিকান্ডে ২টি গরু দগ্ধ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর গাংনী উপজেলার ধর্মচাকী  গ্রামের মৃত আতিয়ার মোল্লার ছেলে  আকমান আলী ও আলতাম হোসেনের বসত বাড়ী ও গোয়াল ঘরে বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে অগ্নিকান্ডের এঘটনা ঘটে। অগ্নিকান্ডে ২টি গরু দগ্ধ হয়েছে। ২টি গরুর মধ্যে ১ দুটি গরু মারা যায়। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন গৃহকর্তা।

এছাড়াও আলতাব হোসেনের বসত বাড়ীতে থাকা নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা পড়ে গেছে বাড়ীর আসবার পত্র ফ্রিরিজসহ গৃহস্থলীর প্রায় ৩ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে দুটি পরিবারের প্রায় ১০ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় আলতাব হোসেন মাঠে কাজ করতে যায়। তার  বাড়ির  পাশে ধর্মচাকী গ্রামের মৃত হারেজুল ইসলামের ছেলে বিপুল হোসেন তামাক ঘর করে তামাক তাপ দিচ্ছিলেন এসময় তামাক ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আকমান হোসেন ও  আলতাব হোসেনের বসত বাড়ী গোয়াল ঘর পুড়ে যায়। গোয়ালে থাকা দুটি গরু চিৎকার দেয়।গরুর চিৎকারে বাড়ির মালিক গরু উদ্ধারের করতে গিয়ে আকমান আলী দগ্ধ হয়।

প্রতিবেশীরা টের পেয়ে মেহেরপুর ও বামুন্দি  দমকল বাহিনীকে খবর দেয় ও আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় বাড়ীর মালিক আহত আকমান আলী উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করে। সংবাদ পেয়ে বামুন্দী দমকল  বাহিনীর টীম লীডার ইসাহাক আলী বিশ্বাসে নের্তৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে ২টি গরু দগ্ধ হয়। একটি গরুর মৃত্যু হয়। বিড়ির পাশে বিপুলের তামাক ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।