মেহেরপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে ২০২৩-২০২৪ মৌসুমে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিকভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ধান চাল ক্রয় কমিটির সভাপতি মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন।

অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুত রায়, আমঝুপি উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেবেনা পারভীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনসহ কৃষক ও চালকল মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৩-২০২৪ অর্থবছরে আগামী ২৮ ফেব্রুয়রি পর্যন্ত ধান ৩০ টাকা কেজি দরে ১০০৯ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৪৪ টাকা কেজি দরে ৭২৫ মেট্রিক টন কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।