সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি এসএম আকিব ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন বাবুসহ শ্রমিক কর্তৃক ট্রাক মালিকদের লাঞ্চিত এবং অবৈধভাবে সংগঠনের নামে চাঁদা তোলার প্রতিবাদ জানিয়েছে জেলা ট্রাক মালিক গ্রুপ। রোববার বেলা এগারটার দিকে গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন মালিক গ্রুপের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক বলেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি মেহেরপুর ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি এসএম আকিব ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবুর নেতৃত্বাধীন বর্তমান কমিটি অত্র সংস্থার শ্রমিক দ্বারা মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্যদের লাঞ্চিত করা, অর্থ আত্মসাত করা বিভিন্ন মালিকদের হুমকি প্রদর্শন করা, সরকারের অনুমোদন ব্যতিরেখে ট্রাক মালিক গ্রুপকে না জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থেকে চাঁদা আদায় করা সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার কারণে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ তাদেরকে সংশোধন হওয়ার তাগাদা দিলেও সংশোধন না হওয়ায় গত ২৮/০৯/২৩ তারিখে জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাথে সকল সম্পর্ক ছিন্ন ও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
এবং আন্তঃজেলা ট্রাক ও ট্রাকলরী কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্ডধারী কোন শ্রমিক দ্বারা গাড়ি পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আন্তঃজেলা ট্রাক ও ট্রাকলরী কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে আজ থেকে ট্রাক চলাচলের ঘোষণা দেয়া হয়।
সেইসাথে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ আজ থেকে মেহেরপুর অন্তর জেলা ট্রাক ও ট্রাকলরী কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের যাহার রেজিস্ট্রেশন নাম্বার খুলনা ২০২১ জার সভাপতি, মোঃ আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এবং মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, আহসান হাবীব (সোনা), ও সাধারণ সম্পাদক মতিউর রহমান এর নেতৃত্বাধীন ২ ইউনিয়নের শ্রমিক দ্বারা ট্রাক ও ট্রাকলরী কার্ভাডভ্যান পরিচালনা করার জন্য সম্মানিত মালিকদের কে অনুরোধ জানানো







