মেহেরপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে গাজায় বর্বর হামলার প্রতিবাদ
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে গাজায় বর্বর হামলার প্রতিবাদ

সবার সংবাদ প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর ববোর্রতা ও নৃশংস হামলার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে মেহেরপুরের ব্যবসায়ীরা। বুধবার (৯ এপ্রিল) বেলা নয়টা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী হামলা করে শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে।

বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহুর সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। গাজায় শুধু মুসলমানরাই আক্রান্ত হয়নি মূলত বিশ্ব মানবতাই আজ ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।