সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। কমিটিতি আরিফুল ইসলাম সোবহানকে সভাপতি ও বারিকুল ইসলাম লিজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে ১১ জন সহ সভাপতি, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, ১ জন আইন বিষয়ক সম্পাদক, ১ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ১ জন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, ১ জন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক, ১ জন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ১ জন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ১ জন কৃষি বিষয়ক সম্পাদক, ১ জন মহিলা বিষয়ক সম্পাদক, ১ জন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ১ জন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ১ জন প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক ও ৬ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১০ জুলাই মেহেরপুর সামসুজ্জোহা পার্কে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির সভাপতি আরিফুল ইসলাম সোবাহান ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনসহ কমিটির অন্যান্য সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।







