সবার সংবাদ ডেস্ক:
বাংলাদেশ স্কাউট খুলনা বিভাগের উদ্যোগে ৫৫২ তম স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) মেহেরপুর পিটিআই মিলনায়তনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার জন রুতছবি বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই সুপার মুন্সি শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআইয়ের সহকারী সুপার ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিটিআইয়ের ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ। প্রশিক্ষক মাহবুবা আক্তার, মনিরুল ইসলাম এবং মুজিবনগর উপজেলা কাবলিডার ফারুক হোসেন। দিন ব্যাপী এই প্রশিক্ষণে ৫৪ জন অংশগ্রহণ করছেন।







