সবার সংবাদ ডেস্ক:
হাইকোর্ট বিভাগের রেজিষ্টার (বিচার) পদে নিয়োগ পেলেন মেহেরপুরের কৃতি সন্তান তোফায়েল হাসান রুপক। বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার জেলা ও দায়রা জজ) তোফায়েল হাসানকে রেজিস্ট্রার (বিচার) হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদে পুনঃআদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে নিয়োগ করেছেন।







