মেহেরপুরে পাঠাবলীর মধ্যদিয়ে সিদ্ধেশ্বরী পূঁজা উদযাপন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে পাঠাবলীর মধ্যদিয়ে সিদ্ধেশ্বরী পূঁজা উদযাপন

সবার সংবাদ ডেস্ক:

হিন্দু সম্প্রদায়ের অন্যতম একটি পূজা হলো সিদ্ধেশ্বরী পূঁজা। হিন্দু সম্প্রদায়ের হাজারও নারী পুরুষ মেতে উঠেছেন পূঁজা উদযাপনে। শুধু মেহেরপুর নয়, এ সম্প্রদায়ের নানা বয়সী নারী পুরুষ এসেছেন পার্শ্ববর্তি বিভিন্ন জেলা থেকে। সোমবার মেহেরপুরের ঐতিহ্যবাহী বড়বাজার সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ সিদ্ধেশ্বরী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়।

এটি মূলত মান্নত পূরণের জন্য পাঠাবলীর পূঁজা। মেহেরপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থান বিশেষ করে চুয়াডাঙ্গায়, কুষ্টিয়া, যশোর, মাগুরা ঝিনাইদহ থেকে এসেছেন তারা। কুষ্টিয়া থেকে আসা মোহন হালদার বলেন, এটি একটি ঐতিহ্যবাহি ধর্মীয় উৎসব এবং উৎসব উপলক্ষে দিনব্যাপি মেলা। মেলায় অনেক ঘুরেছি। ভাল লাগছে এখানে এসে।

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকার উজ্জ্বল হালদার জানালেন, আমার ছোট মেয়ের জন্য মানত করেছিলাম তাই এখানে পুরোহিতের কাছে পাঠা দিয়ে পুঁজা সম্পন্ন করে এখন মেলার স্থান ঘুরছি।

চুয়াডাঙ্গায় থেকে আসা পল্লব কুমার বলেন, এর আগের বছরেও মেলাতে এসেছিলাম। আগের বছরগুলোতে মেলায় প্রচুর মানুষজন আসতো। এবছর আগের মতো মেলার সেই উচ্ছ¡াস আর নেই।

মেহেরপুর সিদ্ধেশরী কালি মন্দীরের পুরোহিত তপন ব্যনার্জি জানালেন, সিদ্ধেশরী পুজাঁ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জন্য এটা একটি উৎসব। মেহেরপুর জেলার হিন্দু সম্প্রদায়ই নয় এ জেলার আশে পাশের জেলাগুলো থেকে শত শত মানুষ আসেন এ উৎসবে। বিভিন্ন রোগ ভোগের কারণে ঠাকুরের কাছে মান্নত করেন। তারা ঠাকুরের উদ্যেশ্যে পাঠাবলী দিয়ে থাকেন। অন্যান্য বছরে আমাদের পাশের দেশ ভারত থেকেও অনেক ভক্তগণ আসতেন।