মেহেরপুরে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে রাস্তা ও আরসিসি ঢালাই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুরে মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার কালামের বাড়ি হতে মোহাদ্দেসের বাড়ি পর্যন্ত ভায়া হুদার বাড়ি রাস্তা ও আরসিসি ড্রেনসহ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ায় জরাজীর্ণ সড়কটির কাজ শুরু করতে পেরে নিজের কাছে খুব আনন্দিত মনে হচ্ছে। কয়েকদিনের মধ্যেই এই সড়কটি চলাচলের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এখানে ড্রেন সহ রাস্তা নির্মাণে কাজ শুরু করা হলো। আগামী এক মাসের মধ্যে পাশে যে সড়কটি রয়েছে সেটিও মেরামতে কাজ করা হবে। এই সড়কটি সবসময় হাটু পানি জমে থাকতো, এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সড়কটি দ্রæত নির্মাণ কাজ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, আতাউর রহমান আতা, নকিম উদ্দিন প্রমূখ।  ৩৭ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে শহরের মল্লিকপাড়ার ১৭৫ মিটার রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। এসময় স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।