সবার সংবাদ প্রতিবেদক:
আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় প্রবীণদের প্রতি সম্মান, তাদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আসাদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনিরসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।







