গাংনীতে মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা
অন্যান্য মেহেরপুর

গাংনীতে মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা

সবার সংবাদ ডেস্ক:

দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি সাহাজুল সাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন।

বাংলা নিউজের জেলা প্রতিনিধি জুলফিকার আলী কাননের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তুহিন আরন্য, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য রফিকুল ইসলাম পথিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহীদ, উপজেলা যুব উন্ময়ন কর্মকর্তা আসাদুজ্জামান, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, আর টিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, এখন টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ আল মুন্না, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, সাংবাদিক আমিরুল ইসলাম অন্ডাম, তোফায়েল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নতিসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান। সেই সাথে মানবজমিন পত্রিকা উত্তরোত্তর সফলতা কামনা করেন। আলোচনা সভায় গাংনী উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।