মেহেরপুর বিশ্ব বসতি দিবস পালন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুর বিশ্ব বসতি দিবস পালন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে বিশ্ব বসতি দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে  মেহেরপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজিএম সিরাজুম মুনির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল প্রমুখ। এর আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।