সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে আলিফ মীর (১৪) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। স্কুল ছাত্র আলিফ সদর উপজেলার আমঝুপি মীরপাড়ার মৃত আলমগীর মীরের ছেলে। এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে কোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান আলিফ বৃহস্পতিবার দুপুরের দিকে পার্শবর্তী কোলা গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। পুকুরের পানিতে সাঁতার কাটার সময় অসাবধানবশত পানির নিচে তলিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।







